• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সাংবাদিকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ যশোরের বাড়িতে ফিরল শীর্ষ সন্ত্রাসী টিটনের লাশ, রাতেই দাফন অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সাতক্ষীরা-৩ আসনের এমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইরানের ফুটবল প্রধানকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন প্রতিপক্ষকে ঘুষি মারা সেই আর্জেন্টাইন গোলরক্ষক ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র ইরানি নৌবাহিনী কমান্ডার: এমন অস্ত্র বের করা হবে, যা দেখে শত্রু পক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সাতক্ষীরা-৩ আসনের এমপি

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে সংসদের ২৪তম দিনের কার্যক্রম চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল। আলোচনা করছিলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ।

ঘটনাটি ঘটলে সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠার সৃষ্টি হয়। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে থামিয়ে দিয়ে বিষয়টি সবার নজরে আনেন। এসময় সবাই হতচকিৎ হয়ে পড়েন। সরকার দলীয় ও বিরোধী দলীয় সদস্যরা তার সাহায্যার্থে এগিয়ে যান।

স্পিকার এ সময় বলেন, মাননীয় সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।

এরপর তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ