• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার: মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ ২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? বিবিসির প্রতিবেদন: ইসরাইলে সবশেষ হামলা চালিয়ে আলোচনার টেবিলে শক্তিশালী ইরান

সাতক্ষীরার প্রতিটি থানায় সংক্ষিপ্ত সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের

রিপোর্টার: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম বলেছেন, এখন থেকে জেলার প্রতিটি থানায় সংক্ষিপ্ত সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না। পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করবে।

আজ শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে এক পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম গুরত্বপূর্ন ভূমিকা পালন করে। সাতক্ষীরাকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে এখানে কোনো অপরাধী বা অন্যায়কারীর রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী কেবলই অপরাধী হিসেবে গণ্য হবে। পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।

পুলিশ এবং সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এসময় সেখানে সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক, যানজট, মাদক নির্মূল এবং সীমান্ত চোরাচালানসহ নানা সমস্যার কথা তার সামনে তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ