• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

রিপোর্টার: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ৩ বছর ধরে তারই ছিল। তবে হাবিবুর রহমান সোহানের সেই রেকর্ডে কিছুদিন আগে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এক মাস না পেরোতে সেই রেকর্ড আবার এককভাবে নিজের করে নিলেন সোহান। বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে।

চলতি বিপিএলে হরহামেশাই রুদ্রমূর্তি ধারণ করছেন সোহান। মাত্র এক ম্যাচ আগে ১৫ বলে হাফসেঞ্চুরি করে সবার মনোযোগ কেড়েছিলেন। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে আজ সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে বসেছেন সোহান। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে তো বটেই, বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ২৬ বছর বয়সী ওপেনার।

ইউল্যাব মাঠে শুরু থেকেই চার-ছক্কার ঝড় তোলেন তিনি। ২৬ বলে ছুঁয়েছেন ফিফটি, এরপরের পঞ্চাশ রান করতে নিয়েছেন মোটে ১৯ বল। ৮টি চার আর ৯টি ছক্কা হাঁকিয়ে তিনি ৪৫ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে।

আউট হওয়ার আগে সোহান করেন ৫৮ বলে ১৩০ রান। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। পুরো ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ১৩টি ছক্কা। সেঞ্চুরির পরেও চারটি ছক্কা মেরেছিলেন তিনি। শেষ পর্যন্ত আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

এর আগে ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন সোহান নিজেই। চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকতও ৪৯ বলে সেঞ্চুরি করে তার পাশে ছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে চূড়ায় বসলেন সোহান।

ছক্কার হিসাবেও নতুন নজির গড়েছেন তিনি। এক ইনিংসে ১৩টি ছক্কা মেরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড তার। ২০১৯ সালে আবাহনীর হয়ে ১৬টি ছক্কা মেরে এই তালিকার শীর্ষে আছেন সৌম্য সরকার।

সোহান বাংলাদেশের হয়ে রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে অনেকটাই পেছনে আছেন তিনি। গোটা বিশ্বের লিস্ট ‘এ’ সংস্করণের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। তিনি মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। আর এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার বিশ্ব রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার ডি’আরসি শর্টের নামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ