
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর কেন্দ্রীয় মাঞ্জেখানা মসজিদ ও বালুইগাছা আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত একটি টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন ) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জার্মান প্রবাসী জুলফিকার হায়দার, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ-এর সহকারী অধ্যাপক ও পরিষদের আহ্বায়ক শেখ আব্দুল ওয়াদুদ।
উপস্থিত ছিলেন পরিষদের সদস্য শামীম সানা, আব্দুল হাকিম, আতাউর রহমান রিংকু, মেহেদী হাসান শিমুল কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা।
বক্তারা বলেন, এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এই টিউবওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কয়েক মাস আগে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।