• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরায় দিনে-দুপুরে চুরির মালামালসহ চোর আটক

রিপোর্টার: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় দিনে-দুপুরে প্রকাশ্যে ভেকু (এস্কেভেটর) মেশিনের ব্যাটারি চুরির সময় সাগর (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। আজ (৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আটক সাগর উপজেলার মাছখোলা গ্রামের মনসুর সাংবাদিকের বাড়ির ভাড়াটিয়া ও ভাস্কুলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ একটি চোর চক্রের তিন সদস্য দিনে-দুপুরে প্রকাশ্যে একটি ভেকু মেশিনের মূল্যবান ব্যাটারি চুরি করার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে সাগর নামের ওই চোরকে মালামালসহ হাতেনাতে ধরে ফেলে। তবে জনগণের উপস্থিতি টের পেয়ে সাগরের সাথে থাকা অন্য দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সাগর নিজের অপরাধ স্বীকার করে এক চাঞ্চল্যকর তথ্য দেয়। সে জানায়, তার একটি নির্দিষ্ট চোর চক্র বা ‘গ্রুপ’ রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সক্রিয়। সাগর নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে জানায়, এর আগে তারা জেলার প্রায় ৩০ থেকে ৪০টি স্থানে প্রতিনিয়ত এই ধরনের চুরি সংঘটিত করেছে।

ভেকু মেশিনের ব্যাটারি চুরির সময় হাতেনাতে আটক সাগরের স্বীকারোক্তি— “আমরা একটি নির্দিষ্ট গ্রুপ মিলে সাতক্ষীরার প্রায় ৩০ থেকে ৪০টি জায়গায় প্রতিনিয়ত চুরি করেছি।”

এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক চোরকে গণধোলাই না দিয়ে সরাসরি সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বুলবুল সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় জনতা চুরির মালামালসহ এক যুবককে থানায় সোপর্দ করেছে। চুরির ঘটনার সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ