
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২১মে) শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দলিত সংগঠনের আয়োজনে ও সিডিওর বাস্তবায়নে অংশীজনদের প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সভার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন দলিতের ইয়ুথ-শেয়ারনেট প্রকল্পের ফাইন্যান্স অফিসার প্রতাপ কুমার দাশ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।
সিডিওর ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবু সাইদ, সুলতান সাজাহান, মিতা রানী, শেফালী বেগম প্রমুখ। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহযোগিতা আলোচনা করেন দলিতের প্রোজেক্ট ম্যানেজার শাকিরুন আক্তার। সভায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করা হয়।