• আজ- রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

সাতক্ষীরায় পশুর হাটে চোরাই গরু বিক্রি, পরে কমিটির হাতে আটক: দুই যুবককে পুলিশে সোপর্দ

রিপোর্টার: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কুরবানির পশুর হাটে চোরাই গরু বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে হাট কর্তৃপক্ষ ও স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে পুরো হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করার পর পাশ করার বিক্রেতার অসংলগ্ন কথাবার্তায় কমিটির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরুটি লাবসা/খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ধরে আনার কথা স্বীকার করে। পরে তাকে এবং গরু বহনকারী ইজিবাইক চালককে আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাবিবুর রহমান নিকট সোপর্দ করা হয়।

এসময় তিনি সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটকৃতদের পুলিশ ফাড়ীতে নিয়ে যায়। আটককৃত গরু চোরের নাম মোঃ রাজু হোসেন, পিতা- আদর আলী গাজী, সাং- বরজো পাটুরি, থানা- কালীগঞ্জ, সাতক্ষীরা এবং গরু বহনকারী ইজিবাইক চালককের নাম মো:শাকিল হোসেন তিনি সদরের পরানদহা সানার ডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজী বলে পুলিশ জানান। তবে ইজিবাইক চালক শাকিল হোসেন চুরির বিষয় কিছু জানেন না বলে জানিয়েছেন।

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে হাটজুড়ে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য।

আটককৃতদেরকে চুরি করা গরুসহ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর হেফাজতে রয়েছে বলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ