• আজ- শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন তারিখের’ পাউরুটি জব্দ শ্যামনগরে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলী স্মরণে দোয়া মাহফিল কালিগঞ্জে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক: মুচলেকা দিয়ে মুক্তি সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার: মৃত্যু নিয়ে ধোঁয়াশা সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইপিএফ ও স্বদেশের কর্মসূচি আবারও পদ্মা নদীতে বাস: পরে উদ্ধার বল নিজেই ধরবে অফসাইড, জানুন কীভাবে কাজ করে এই প্রযুক্তি বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে যে ৩ চ্যানেলে

বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে যে ৩ চ্যানেলে

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে।

এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও খেলা দেখাবে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার অধিকার কিনেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রি করতে না পারায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে যায়।

এর ফলে বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

জানা গেছে, বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির নিজস্ব কোনো অর্থ ব্যয় হচ্ছে না। পুরো ব্যয় বহন করছে সংশ্লিষ্ট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো, যারা যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ