• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলী স্মরণে দোয়া মাহফিল কালিগঞ্জে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক: মুচলেকা দিয়ে মুক্তি সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার: মৃত্যু নিয়ে ধোঁয়াশা সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইপিএফ ও স্বদেশের কর্মসূচি আবারও পদ্মা নদীতে বাস: পরে উদ্ধার বল নিজেই ধরবে অফসাইড, জানুন কীভাবে কাজ করে এই প্রযুক্তি বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে যে ৩ চ্যানেলে ভারতে ১৫ মসজিদে সিলগালা

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইপিএফ ও স্বদেশের কর্মসূচি

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং দূষণ কমাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দিবসটি উদ্যাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম-ইপিএফ, স্বদেশ-সাতক্ষীরা ও ওর সমমনা বিভিন্ন সংগঠনের আয়োজনে ৫ জুন ২০২৬ শুক্রবার সকালে ১০টায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‍্যালি বের হয়ে ম্যানগ্রোভ সভাঘরে যেয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘প্রকৃতি রক্ষাই-জলবা্য়ুর সুরক্ষা’- শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সভায় আলোচনা করা হয়।
বক্তারা বলেন, আসুন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন হই। বেশি বেশি গাছ লাগাই, প্লাস্টিক ব্যবহার কমাই এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলি।
সভায় বক্তব্য রাখেন বাপা সাতক্ষীরা কমিটির জেলা আহবায়ক এড. আবুল কালাম আজাদ, নারী নেত্রী মরিয়ম মান্নান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুপা বসু, ভুমিহিন নেতা আবদুস সামাদ, মফিজুর রহমান, সমাজকর্মি সাকিবুর রহমান বাবলা, যুব প্রতিনিধি, জারিন তাসমিন, ঝিলিক, তানজিম হোসেন, সুরাইয়া, মেহেদি হাসান প্রমুখ।
দিবসের আলোচনা পত্র পাঠ করেন ইপিএফ সদস্য ও মডারেটর মাধব চন্দ্র দত্ত। আলোচনা শেষে কুইজ প্রশ্নের বিজয়ী ৩ জনকে পুরুস্কৃত করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি ধ্বংস, নদী ও জলাশয় দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব হিসেবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় দিন দিন বাড়ছে। তাই প্রকৃতি সংরক্ষণই জলবায়ু সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। পরিবর্তন মোকাবিলায় সচেতন হই বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ