• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলী স্মরণে দোয়া মাহফিল কালিগঞ্জে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক: মুচলেকা দিয়ে মুক্তি সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার: মৃত্যু নিয়ে ধোঁয়াশা সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইপিএফ ও স্বদেশের কর্মসূচি আবারও পদ্মা নদীতে বাস: পরে উদ্ধার বল নিজেই ধরবে অফসাইড, জানুন কীভাবে কাজ করে এই প্রযুক্তি বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে যে ৩ চ্যানেলে ভারতে ১৫ মসজিদে সিলগালা

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন বলেছেন, ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের কিছু অংশে মস্কো আপস করতে প্রস্তুত। তবে যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকেও নমনীয়তা দেখাতে হবে বলে তিনি সতর্ক করেছেন।

সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামের ফাঁকে বিদেশি সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাপে পুতিন বলেন, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।  যদিও তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠোর অবস্থান বজায় রাখেন।

তিনি জানান,  গত বছর আলাস্কার আঙ্কোরেজে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে যে প্রস্তাবগুলো আলোচনা হয়েছিল, তার ভিত্তিতেই রাশিয়া একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।

পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত।’

তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে আলোচিত কিছু আপস মেনে নিতে রাশিয়া রাজি আছে।

তার মতে, ইউক্রেনকেও সেই আপসগুলো গ্রহণ করতে হবে, যাতে সংঘাত দ্রুত ‘স্বাভাবিক সমাপ্তির দিকে’ যেতে পারে।

পুতিন আরও বলেন, যুদ্ধ শেষ হলে উভয় পক্ষই বলবে, ‘ভাল হয়েছে, শেষ হয়েছে’।

যুদ্ধক্ষেত্রে অগ্রগতি

পুতিন দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অগ্রসর হচ্ছে এবং এখন তারা সম্পূর্ণ লুহানেস্ক অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও বলেন, দোনেৎস্ক অঞ্চলের ৮৫ শতাংশ এবং জাপোরিঝিঝিয়া অঞ্চলের ৮০ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ২০২২ সালে মস্কো এসব অঞ্চল নিজেদের অংশ হিসেবে দাবি করলেও কিয়েভ ও পশ্চিমা দেশগুলো তা অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে।

জেলেনস্কির প্রস্তাব

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়ে যুদ্ধ শেষ করার আহ্বান জানান।

তিনি সতর্ক করেন, রাশিয়া শান্তিতে না এলে ইউক্রেন লড়াই চালিয়ে যাবে।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন চিঠির বিষয়ে অবগত হলেও এখনো বিস্তারিতভাবে তা পর্যালোচনা করেননি। এদিকে ট্রাম্প বলেছেন, পুতিন ও জেলেনস্কির বৈঠক হলে তা ‘ভালো হবে’।

ট্রাম্পের ভূমিকা

পুতিন বলেন, ট্রাম্প ইউক্রেন সংকট সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করছেন। তবে তিনি বর্তমানে ইরান ইস্যু নিয়ে ব্যস্ত আছেন। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন চাইলে কিয়েভকে আপস মেনে নিতে প্রভাবিত করতে পারে।

পুতিন আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হবে এবং এই সংকট দ্রুত শেষ হবে।

তথ্যসূত্র: সামা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ