• আজ- মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার সুন্দরবনের খাল থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ঔষধ জব্দ উচ্চ আদালতের আদেশও মানেন না সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ! কালিগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ: হুমকির অভিযোগ সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর কালিগঞ্জে ভুয়া ডাক্তার আটক: ৬ মাসের কারাদণ্ড সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশির দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান আবারও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকরা যুদ্ধাবস্থা ফুটবলের শান্তি ও আনন্দের বার্তা নষ্ট করে: ইরান অধিনায়ক

কালিগঞ্জে ভুয়া ডাক্তার আটক: ৬ মাসের কারাদণ্ড

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান পরিচালনা করে দণ্ড প্রদান করা হয়।

জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেলে তাকে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভুয়া চিকিৎসক ও অনুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা বন্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ