
দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা রেসার কবুতর সমিতির আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ বাজারের কবুতর সমিতির কার্যালয়ে রেসার কবুতর মালিকদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মইনুদ্দিন ময়না।
এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর ইউপি সদস্য নজরুল ইসলাম, সাতক্ষীরা রেসার কবুতর সমিতির সভাপতি তৈবুর রহমান, সদস্য আলমগীর হোসেন, আব্দুল গফুর, শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ১৭ জন রেসারের মালিকে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরা রেসার কবুতর সমিতির উপদেষ্টা ইয়াছিন আরাফাত লিপু।