• আজ- মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

হাইকোর্টে জামিনের পর হত্যা মামলায় সাবেক এমপি সেঁজুতি গ্রেপ্তার

রিপোর্টার: / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: জামিনের পর আবারও গ্রেফতার হলেন সাতক্ষীরার নারী আসনের এমপি সেঁজুতি। উচ্চ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ার পর সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৪ জুন) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের অহেদ আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়। পরে আসামিপক্ষ জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেঁজুতির আইনজীবী অ্যাডভোকেট আল মাহমুদ বলেন, অন্যান্য মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর কারামুক্ত হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারেও তার নাম ছিল না বলে দাবি করেন তিনি।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৬ মার্চ রাতে একদল ব্যক্তি ধুলিহর এলাকায় পারুল বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তার স্বামী অহেদ আলীকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্প্রতি পারুল বেগম আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে সাতক্ষীরা সদর থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় লায়লা পারভীন সেঁজুতিসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ