• আজ- মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ: হুমকির অভিযোগ সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর কালিগঞ্জে ভুয়া ডাক্তার আটক: ৬ মাসের কারাদণ্ড সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশির দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান আবারও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকরা যুদ্ধাবস্থা ফুটবলের শান্তি ও আনন্দের বার্তা নষ্ট করে: ইরান অধিনায়ক ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ঐতিহাসিক শান্তিচুক্তিতে পৌঁছাল ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশির

রিপোর্টার: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক: ভালো আয়ের আশায় ১৬ লাখ টাকা ঋণ করে রাশিয়া পাড়ি জমিয়ে ছিলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। কিন্তু বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন এখন পরিণত হয়েছে এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। পরিবারের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন সাঈদ মোল্লা।

নিহত সাঈদ মোল্লা নবাবগঞ্জ উপজেলা বান্দুরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মৃত্যু আনসের মোল্লার ছেলে। তার ৭ বছরের আরিয়ান নামে একটি শিশু সন্তান রয়েছে। স্থানীয়ভাবে সে হারু মোল্লা নামে পরিচিত। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন সাঈদ মোল্লা। বাবার মৃত্যুর পর মাকে নিয়েই বসবাস করতেন তিনি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পাশ্ববর্তী দোহার উপজেলার ইকরাশি এলাকার জুলহাস নামে এক দালালের খপ্পরে পড়ে ১৬ লাখ টাকার ঋণ করে চলতি বছরের ৭ মে রাশিয়া পাড়ি জমান নবাবগঞ্জ উপজেলার সাঈদ মোল্লা। যাওয়ার ৪-৫ দিন পর মেডিকেল করানো হয়। এরপর আর কোনো যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গে। পাঁচ দিন পর রাশিয়া থেকে ফোন আসে কাজে নিয়ে যাওয়ার কথা বলে সেনাবাহিনীর ক্যাম্পে আটকায় রাখে ৩০ বাংলাদেশির। এদের মধ্যে মাত্র চারজন জীবিত ফিরে এসেছেন।

পরিবারের অভিযোগ, ইকরাশি এলাকার জুলহাস নামের এক ব্যক্তির মাধ্যমে রাশিয়ায় যান সাঈদ। সেখানে পৌঁছানোর পর কয়েকদিন একটি ক্যাম্পে রাখা হয়। পরে কাজ দেওয়ার কথা বলে তাকে এবং আরও কয়েকজন বাংলাদেশিকে রাশিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়।

পরিবার আরও জানায়, সাঈদের সঙ্গে থাকা ৩০ বাংলাদেশির মধ্যে তাদের কাছ থেকেই জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছিল বাংলাদেশি ঐ নাগরিকদের। পরে গত ১৩ জুন দিবাগত রাত ১টার দিকে ফোনে সাঈদের মৃত্যুর খবর পান তার স্ত্রী রেশমা বেগম।

মা মিনি বেগম কান্না জনিতকণ্ঠে বলেন, এই ছেলের সংসারেই আমার খাবার হতো। ছেলেটার এমন মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের কাছে আমার দাবি ছেলেটাকে যেন শেষ বারের মতো একটা বার তার মুখটা দেখতে পারি। তার লাশ দেশে আনার ব্যবস্থাটা যেন করে।

সাঈদের মৃত্যুর সঠিক তথ্য, লাশ দেশে ফেরত আনা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনরা। ভালো জীবনের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন সাঈদ মোল্লা। কিন্তু সেই স্বপ্ন এখন শোকের গল্প। পরিবারের একটাই প্রশ্ন- কাজের জন্য যাওয়া একজন বাংলাদেশি কীভাবে যুদ্ধের ময়দানে পৌঁছালেন? সেই উত্তর খুঁজছে এখন স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ