• আজ- মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার সুন্দরবনের খাল থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ঔষধ জব্দ উচ্চ আদালতের আদেশও মানেন না সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ! কালিগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ: হুমকির অভিযোগ সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর কালিগঞ্জে ভুয়া ডাক্তার আটক: ৬ মাসের কারাদণ্ড সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশির দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান আবারও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকরা যুদ্ধাবস্থা ফুটবলের শান্তি ও আনন্দের বার্তা নষ্ট করে: ইরান অধিনায়ক

সাতক্ষীরার সুন্দরবনের খাল থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ঔষধ জব্দ

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ১হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন‌ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় সোমবার ভোর রাত ১টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
তিনি আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ