• আজ- শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস

রিপোর্টার: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও সংগ্রামের প্রতীক এ দিনটি বিশ্বজুড়ে পালিত হয় মে দিবস হিসেবেও।

যথাযথ মর্যাদায় দিবসটি পালনে দেশে আজ বিভিন্ন সভা-সেমিনার ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে বহু শ্রমিক জীবন দেন। সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের ভাবনা থেকে অনুপ্রাণিত স্লোগান ছিল—‘৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন, ৮ ঘণ্টা বিশ্রাম।’ সবচেয়ে বড় জমায়েত হয়েছিল শিকাগোতে, যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক সমবেত হন। সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প-কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। আন্দোলনে বাধা দিলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, একজন মারা যান ও অনেকে আহত হন। পুলিশি নিপীড়নের প্রতিবাদে শ্রমিক নেতারা শিকাগোর বিখ্যাত হে মার্কেট স্কয়ারে কর্মসূচির ডাক দেন। এ আন্দোলন স্মরণে ১৮৮৯ সালে ২০ দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নের এক আন্তর্জাতিক কংগ্রেসে ১ মে ‘শ্রমিক দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্বজুড়ে এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারিত হয়, শ্রমের উপযুক্ত মূল্য ও অধিকার প্রতিষ্ঠার পথ খুলে যায়। তৈরি হয় সামাজিক পরিবর্তনের নতুন ধারা, যা ধীরে ধীরে শ্রেণী-বৈষম্য হ্রাসে ভূমিকা রাখে। সেই আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা হয়ে আছে। শ্রেণী-বৈষম্য পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার লড়াইকে বেগবান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ