• আজ- শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখালেন ভাই

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: জমি নিয়ে দ্বন্দ্বে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ইতালির লেইজ শহরে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে তিনি ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের লাশ দেখান এবং খুনের কথা স্বীকার করেন।

তারা দুজন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, ঘটনাটি ইতালিতে ঘটেছে। প্রবাসী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ