• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র’

রিপোর্টার: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

আান্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ এরই মধ্যে ‘শেষ হয়ে গেছে’ বলে দাবি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে ভেতরে ভেতরে ঠিকই হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে তা হলো, একটি সামরিক হামলার পরিকল্পনা এখনও হাতে আছে।’ তিনি আরও বলেছেন, এটি ‘গভীরভাবে উদ্বেগজনক, কারণ এতে আমেরিকার ছেলেমেয়েরা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে।’

ব্লুমেন্থাল বলেছেন, ‘আমি আরও বিস্তারিত বলতে পারছি না, কারণ এই ব্রিফিংগুলোর অন্তত একটি গোপনীয় পরিবেশে হয়েছে। তবে আমি নিশ্চিত করে বলছি না এটি কখন হবে। কিন্তু এটি একটি সম্ভাব্য পরিকল্পনা হিসেবে হাতে আছে।’

তিনি আরও বলেছেন, ‘এর সঙ্গে যুক্ত সামরিক নেতারা অনেকদিন ধরেই এ বিষয়ে কথা বলে আসছেন। সে কারণে এই বিষয়টা মোটেও অবাক করার মতো কিছু নয়।’

এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরানের বিষয়ে নতুন সামরিক পরিকল্পনার বিস্তারিত শোনার কথা ছিল। ইরানকে চুক্তিতে রাজি করাতে ট্রাম্প চাপ অব্যাহত রেখেছেন।

এদিকে ইরানও নমনীয়তার কোনো আভাসই দিচ্ছে না। যার ফলে বিষয়টি এখনও অমীমাংসিতই রয়ে গেছে। সঙ্গে সঙ্গে নতুন হামলার শঙ্কাও বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ