• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে দেবহাটায় আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক দেশব্যাপী পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ শেষে প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং এ সংক্রান্ত সাতক্ষীরায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
 শুমারির চূড়ান্ত ফলাফল ও মূল প্রতিপাদ্য বিষয়সমূহ বিভিন্ন অংশীজনদের অবহিত করার লক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক(চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম৷
 সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিষ্ণুপদ পাল ।
‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল প্রবন্ধ উপস্থাপন ও সুধীজনদের শুমারি বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেন, সাতক্ষীরা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক(চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, জেলা বণিক সমিতির সেক্রেটারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, পরিবার পরিকল্পনা  অফিস এর উপপরিচালকসহ আরো অনেকে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো অনুধাবন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে এই শুমারির তথ্যসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান মতামত দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।
সেমিনারে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান (সিনিয়র সহকারী সচিব), এনএসআই এর যুগ্মপরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষগণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন ব্যবসায়িক, মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ