• আজ- বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার খুলনায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ আশাশুনি প্রতাপনগরে জিম্মী করে ফসলি জমিতে জোর করে লবন পানি তোলার অভিযোগ আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কালের গর্ভে হারানোর পথে ৫০০ বছরের ঐতিহ্য: অযত্নে ধ্বংসের মুখে কালিগঞ্জের ড্যামরাইল নবরত্ন মন্দির আশাশুনির গোবিন্দপুরে দুঃস্থ ও অসহায় পরিবারেরমাঝে ইফতার সামগ্রী বিতরণ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আশাশুনির গোবিন্দপুরে দুঃস্থ ও অসহায় পরিবারেরমাঝে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুরে ৪৫ টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এসব অসহায় পরিবারের সদস্যদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনলাইন সাদাকা বক্স-২০ টাকা এর অর্থায়নে ছোলা, ডাল, তেল, খেজুর, সেমাই, চিনি, বুট, মুড়ি, পেয়াজ, রসূন ও চিড়া এর এ প্যাকেজ বিতরণ করেন সংগঠনটির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদস্য হাসানুজ্জামান, সাকিব আল সালিম ও মোশাররফ হোসেন।

সংগঠনটির সভাপতি জানান, অনলাইন সাদাকা বক্স নামের এই সংগঠনটি বিগত চার বছরে সহস্রাধিক পরিবারকে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে।

এছাড়াও বিভিন্ন সময় অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ, নগদ টাকা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতে এই সংগঠনটি আরও বড় পরিসরে অসহায়দের নিয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসময় তিনি এ সংগঠনটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ