• আজ- বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার খুলনায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ আশাশুনি প্রতাপনগরে জিম্মী করে ফসলি জমিতে জোর করে লবন পানি তোলার অভিযোগ আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কালের গর্ভে হারানোর পথে ৫০০ বছরের ঐতিহ্য: অযত্নে ধ্বংসের মুখে কালিগঞ্জের ড্যামরাইল নবরত্ন মন্দির আশাশুনির গোবিন্দপুরে দুঃস্থ ও অসহায় পরিবারেরমাঝে ইফতার সামগ্রী বিতরণ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার একমাত্র ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় কেজি স্কুল চত্বরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় এসময় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, জিএম আমিনুর ইসলাম, সহকারী শিক্ষক মুক্তা আক্তারী, পাপিয়া সরকার, আমিনুর রহমান, ইয়াছিন আলী, ফাতিমা খাতুন, কেয়া বিশ্বাস, রাফিজা খাতুন, আনারুল ইসলাম, ফয়সাল আহমেদ, হুমায়রা তিথী ও কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ও বুধবার ইনডোর এবং গত ৬ ফেব্রুয়ারি শনিবার আউট ডোর ইভেন্টের মোট ৩৭ টি ইভেন্টে ছাত্র-ছাত্রী এবং ক্লাসের ভিন্নতার উপর ভিত্তি করে মোট ৮০ টি প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী ২৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এছাড়া যারা বিজয়ী হতে পারেনি তাদের হাতে শান্তনা পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ