• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

আশাশুনির শোভনালীতে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও কারিগরি সহযোগিতায় সোমবার (১৫ ডিসেম্বর) উন্নয়ন সংস্থার শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির উপজলো কর্মসূচি সমন্বয়কারী এসএম আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শোভনালী ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হান্নান পাড়, পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তারিকুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম গাইন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সকালে সাইকেল র‍্যালি, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন স্টল পরিদর্শন শেষে প্রত্যেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা। একইসাথে সামাজিক, যুব উন্নয়ন, শ্রেষ্ঠ প্রবীণ-সন্তান সম্মাননা ও সাংস্কৃতিক ক্যাটাগরি সহ বিভিন্ন অবদানের জন্য সাংবাদিক, যুব, প্রবীণ সহ নানাবিধ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ