• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

কালিগঞ্জে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

রিপোর্টার: / ৪৯০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামে ঘরে প্রবেশ করে গৃহকর্তার পুত্রকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী আবুল মোড়ল (৭৫) কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর চোরের দল ঘরের তালা ভেঙে প্রবেশ করে। পরদিন সকালে তার পুত্র মিলন মোড়ল (৩৫) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘরের জিনিসপত্র ছড়ানো ও নগদ টাকা, স্বর্ণালংকার ও কাগজপত্র উধাও ছিল।

পরিবারের সদস্যরা মিলনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

অভিযোগে বলা হয়েছে, চোরেরা চেতনা নাশক ওষুধ ব্যবহার করে স্টিলের শোকেজ ও খাটের ড্রয়ার ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, কালিগঞ্জ থানার এসআই রাজিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ