• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

কালিগঞ্জে আসন্ন নির্বাচনকে ঘিরে দায়িত্বশীল সমাবেশ

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

এসময় তিনি বলেন, “সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা মুসলমানদের দায়িত্ব। আমরা যদি সুযোগকে কাজে না লাগিয়ে বিভ্রান্তিতে পড়ি, তবে পিছিয়ে পড়ব। আসন্ন নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে যাতে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে সুশাসন প্রতিষ্ঠা করা যায়।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি মো. মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা শাখার শিক্ষা বিভাগের সভাপতি মো. আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্বশীলদের সচেতনতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের শৃঙ্খলা রক্ষা ও সঠিক ভোটাধিকার প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া তারা মনে করেন, নির্বাচনের সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ালে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো. রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ