• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

কালিগঞ্জে পরিবারের সবাই অচেতন লুটের চেষ্টা

রিপোর্টার: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুটের চেষ্টা চালালেও পার্শ্ববর্তী বাড়ির লোকজন জানতে পেরে ডাক- চিৎকার করলে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা কোন কিছু না নিয়েই পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে পরিবারের কেউ ঘুম থেকে না ওঠায় সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা ঘরে প্রবেশ করলে ভেতরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীরা লতা মন্ডল (৩৫), লতিকা সরকার (২২), অমিত মন্ডল (১৫) ও তরুণ সরকার (২৬)-কে উদ্ধার করে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করেন।

গৃহকর্তা ভরত মন্ডল জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তিনি নিজের মৎস্য ঘেরে চলে যান। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের জানালা দিয়ে চেতনানাশক ¯েপ্র ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ফেলে। পরে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করলে প্রতিবেশীরা জানতে পেরে ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনা জানার পর নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ