• আজ- শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক আশাশুনিতে বায়ার কোম্পানির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহারে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরমুজ চাষী কালিগঞ্জে বিশেষ অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ কালিগঞ্জে স্টার ফিলিং এবং ফিলিং স্টেশনে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: তেল বিতরণে শৃঙ্খলা জোরদার আশাশুনিতে জোর পূর্বক ধান কেটে লুটের অভিযোগ কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা টুর্নামেন্টের উদ্বোধন তীব্র গরম ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত কালিগঞ্জে ছেলেধরা গুজব: আটক নারী সন্তানের খোঁজে আসা এক মা নিজের অপকর্ম ঢাকতে স্বর্ণ ব্যবসায়ী শাহিনের সংবাদ সম্মেলন মন্ত্রীর ভুয়া সিল-স্বাক্ষর করে জমি লিজের চেষ্টা, গ্রেপ্তার ২

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাকিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেসা, পোট বসন্তপুরনসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলন অধিকারী ও সাংবাদিক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

উদ্বোধনের পরপরই বালক ও বালিকা দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রথম দিনে সকাল ও বিকালে২৪ টি দলের ১২ টি খেলা অনুষ্ঠিত হয় ।

জানা গেছে, উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।প্রথম দিনের খেলায় সকালে জয়লাভ করেছে বালক কৃষ্ণনগর ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাড়া সিমলা ইউনিয়নের উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌতলা নামাজগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ বালিকা গ্রুপ ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চম্পাফুল কুশুলিয়া ভদ্র খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এলএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করেন বাচ্চু, মোমেন, রবিউল, রিফাত, শাকিব, নাঈম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ