• আজ- সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ: ৬০ হাজার টাকা জরিমানা আদায়

রিপোর্টার: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলামের নাবালিকা কন্যার সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে অপ্রাপ্তবয়স্ক আব্দুল্লাহ আল (রাফি)-এর বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান বাল্যবিবাহ বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারায় কন্যা পক্ষকে ২০ হাজার টাকা ও বর পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উভয় পক্ষকে ভবিষ্যতে নাবালিকা কন্যার ১৮ বছর ও ছেলের ২১ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। প্রশাসনের এমন উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার বইছে।

স্থানীয়রা জানান, এ ধরনের অভিযানে সচেতনতা বাড়বে এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ