• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদে ৪ পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পেশ ইমাম, মোয়াজ্জিন ও খাদিম পদে ২ জনসহ মোট ৪ টি পদে কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নীতিমালা ২০২১ অনুযায়ী উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য গত ২৩-১২-২৫ ইং তারিখে১৬.০১.৮৭.০০২.১৮(৩৩) নং স্মারকে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর প্রেক্ষিতে ৪ টি পদে মোট ৪৭ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে শনিবারের পরীক্ষায় ইমাম পদের ১৯, মোয়াজ্জিন পদে ৮, খাদেমের ২ টি পদে ১২ জন সহ মোট ৩৯ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪ টি পদে ৮ জন প্রার্থী অনুপস্থিত থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং কালিগঞ্জ মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল হাসান খানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ