• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার: মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ ২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? বিবিসির প্রতিবেদন: ইসরাইলে সবশেষ হামলা চালিয়ে আলোচনার টেবিলে শক্তিশালী ইরান

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে সরস্বতী পূজা

রিপোর্টার: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারা দেশে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হিন্দু ধর্মের অনুসারীরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাণী অর্চনা ও অঞ্জলী প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সকাল থেকে বিভিন্ন মন্দির ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব।
উৎসবমুখর পরিবেশে জ্ঞান, বিদ্যা ও আরাধনার দেবীকে পূজার মধ্যে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। এ উপলক্ষে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়ায় অস্থায়ী মন্ডপ স্থাপন করে বর্ণিল আয়োজনে চলছে দেবী বন্দনা।
নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত মন্ডপে- মন্ডপে বাদ্যের তালে এবং উলুধ্বনির সাথে শঙ্খধ্বনি মিলে ধর্মীয় আবহ তৈরী করে। শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্যদিয়ে মাঘী শুক্লপঞ্চমীর পূণ্যতিথিতে পালিত হচ্ছে দিনটি।
বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীর শিক্ষার্থীরাই এ দেবীর আরাধনায় ব্যস্ত থাকে। পূজা শেষে শিক্ষার্থীরা সরস্বতী দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অঞ্জলি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ