• আজ- রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন শ্যামনগরে প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান সাতক্ষীরার প্রতিটি থানায় সংক্ষিপ্ত সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ ট্রেজারি বিল ও বন্ড বিক্রি: সরাসরি জনগণ থেকে ঋণ নেবে সরকার এবারও টসে জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রিপোর্টার: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে। সেই মেরুদণ্ড থাকা উচিত।

সম্প্রতি ‘মানচিত্র’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ১৭৫৭ সালের ২৩ জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে ফলাফল বাঙালির জীবনে এনেছিল, বাংলার জীবনে এনেছিল, ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই ফলাফল আনবে, যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি। যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে। সেই মেরুদণ্ড থাকা উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করেছে, যে কঠিনভাবে অন্যায় কাজগুলো করেছে, সেই কাজগুলো যদি বিএনপি করে, একই ফলাফল আসবে, ফলাফলে কোনো বেশকম হবে না, এক ফলাফল আসবে।

বিএনপির এ নেতা বলেন, আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, এটা বলতে পারেন। সেই কথাটা আমি সেভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে এই কথাটা বলে গেলাম, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের পেছনে টেনে নিয়ে যাবে। আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হলো একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষের একটা সমর্থন পাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ