• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
নির্বাচনী মাঠে টহল তৎপরতায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ৩৫ প্লাটুন সদস্য কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা: বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক ব্যবহারের পরামর্শ কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় নির্বাচন সামনে রেখে সাতক্ষীরাসহ দুদকের দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল সাতক্ষীরা তথ্য অফিসের ট্রাকযোগে নির্বাচনী সংগীতানুষ্ঠান

পাটকেলঘাটায় আড়াই কোটি টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩, ৩লাখ টাকা উদ্ধার

রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

শাহীন বিশ্বাস, (তালা-সাতক্ষীরা) পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার  পাটকেলঘাটায় সংঘটিত আড়াই কোটি টাকা ডাকাতির আলোচিত ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দিবাগত রাতে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় লুট হওয়া তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুন কবীর-এর নেতৃত্বে খলিষখালী পুলিশ ক্যাম্পের এএসআই বি এম তৌহিদুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন— মোকসেদ, হাফিজুর ও সাঈদ। তারা সবাই খলিষখালী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, এত বড় একটি ডাকাতির ঘটনার পর মানুষ ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে পুলিশ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তা সাহসী ও প্রশংসনীয়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

এদিকে তদন্তের অংশ হিসেবে ডাকাত দলের সদস্য মোকসেদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। পুলিশ আশা করছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করা এবং বাকি লুট হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ