• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা: বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক ব্যবহারের পরামর্শ কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনায় ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় নির্বাচন সামনে রেখে সাতক্ষীরাসহ দুদকের দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল সাতক্ষীরা তথ্য অফিসের ট্রাকযোগে নির্বাচনী সংগীতানুষ্ঠান একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে- সাতক্ষীরায় জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক

রিপোর্টার: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

যশোর প্রতিনিধি: যশোরে যৌথবাহিনীর অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও অস্ত্র-গুলিসহ শীর্ষ ‘অস্ত্র ব্যবসায়ী’ আরিফের পরিবারের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল শহরের বারান্দি মোল্লাপাড়ায় আরিফের বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে এ অস্ত্র-গুলি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল অভিযান পরিচালনা করে। আড়াই ঘণ্টার অভিযান চালিয়ে সেখান থেকে দুইটি ইউএসএ’র তৈরি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, এক বক্স এয়ারগানের গুলি, দুইটি চাপাতি, দুইটি চায়না ব্যাটন স্টিক, দুইটি চাকু, একটি চাকু ধার দেওয়ার র্যাদ ও একটি সাইড টেলিস্কোপ এবং পাঁচটি সিসি ক্যামেরা, পাঁচ বোতল মদ ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

আভিযানিক দল আরিফকে আটক করতে পারেনি। তবে তার স্ত্রীসহ পরিবারের সদস্য শহরের বারান্দি মোল্লাপাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল মিস্ত্রির ছেলে জাকির হোসেন সাগর (৫২), তার ভাই জোয়েব হাসান সাকিব (৫৫), আরিফ হোসেনের স্ত্রী লোপা খাতুন (৩২), জাকির হোসেন সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে (৪৫) আটক করে।

যৌথবাহিনী রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আটকদের এবং উদ্ধারকৃত সব আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ