• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
‘কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান’ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকি আর নেই

রিপোর্টার: / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

অনলাইন রিপোর্ট: বিশ্বের একাধিক দেশে কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা হাফেজ সাইফুর রহমান ত্বকি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাফেজ ত্বকির শিক্ষক মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফেজ ত্বকি জর্ডান, কুয়েত ও বাহরাইনে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। এছাড়াও তিনি দেশে বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন।

বিশ্বজয়ী এই হাফেজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম হন হাফেজ সাইফুর রহমান ত্বকি। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও তিনি কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।

কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে ২০০০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকি। বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদরাসা শিক্ষক। নিজের ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি। তার এই চলে যাওয়ায় শোকে ভাসছে পরিবারটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করছেন।

হাফেজ নেছার জানান, মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে হাফেজ ত্বকিকে কুমিল্লার মুরাদনগরের গ্রামের বাড়িতে দাফন করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ