• আজ- রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কালিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টার: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী আশরাফুল ইসলাম, আকরাম হোসেন ও অটল সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, “হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবাণু, সংক্রমণ ও নানাবিধ রোগ থেকে রক্ষা করে। একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন ও শিশুদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতীকী হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

উপস্থিত অতিথিরা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই পারে একটি রোগমুক্ত সমাজ গড়ে তুলতে।” “হাত ধোয়ার নায়ক হোন, ”এই স্লোগান নিয়ে কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানটি পরিণত হয় সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষার এক প্রাণবন্ত উৎসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ