• আজ- মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার, থানায় হস্তান্তর কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশাশুনিতে অবৈধ ভাবে সরকারী গাছ কর্তন সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত তাহসিনের মৃত্যু শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ আশাশুনিতে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা আশাশুনির থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত দেবহাটায় রাতে দুই চুরি: নিঃস্ব দুই পরিবার শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলায় হয়রানী বন্ধে মানববন্ধন

‘যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন ভারত’

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক: গতকাল রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৯৬ রানের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুকে লেখেন, ‘ভারতীয় দলকে অভিনন্দন। অত্যন্ত যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে।’’

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ৭ উইকেটে সেই হারের পর মুশফিকুর সোশ্যাল মিডিয়ায়  লিখেছিলেন, ‘এটাই আনন্দের। হা হা হা। ভারত সেমিফাইনালে হেরে গিয়েছে।’

বিশ্বকাপের এবারের আসরে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতে খেলতে যায়নি টাইগাররা। যে কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ