• আজ- রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হবেন বুমরাহ

রিপোর্টার: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সেরা কে হবেন, জানিয়ে দিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করছেন, জাসপ্রিত বুমরাহ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হবেন।

বুমরাহকে সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসাবে দেখছেন ক্লার্ক। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মোক্ষম সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। ভারত সাত রানে জিতে ফাইনালে ওঠে।

গোটা আসরে বুমরাহর ধারাবাহিক ভালো বোলিংয়ের প্রশংসা করে ক্লার্ক বলেন, ‘চাপের মুখে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার অসাধারণ ক্ষমতা রয়েছে বুমরাহর। সেমিফাইনালে বুমরাহ ১৮তম ওভারে মাত্র ছয় রান দেন। তার আগে ১৬তম ওভারে আট রান। ওই দুই ওভারে মাত্র ১৪ রান না দিলে ভারত হেরে যেতে পারত।’

‘বিয়ন্ড ২৩’ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, চাপের মুখে নিজের সেরা দক্ষতায় বল করতে পারাই বুমরাহকে বিশ্বের সেরা বোলার করে তুলেছে। ক্লার্ক বলেন, ‘প্রচুর বৈচিত্র্য থাকা এক বিষয়, কিন্তু চাপের মুখে সেগুলোর সঠিক প্রয়োগ করতে পারাটাই আসল। এটাই ওকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে বুমরাহ ম্যাচের সেরা হলে আমি অবাক হব না।’

ক্লার্কের মতে, ‘ভারতই এবারের বিশ্বকাপে সেরা দল। ওরা দুর্দান্ত খেলছে। এই বিশ্বকাপে বুমরাহকে নিয়ে আমরা হয়তো খুব বেশি আলোচনা করিনি। কারণ, আমরা হয়তো এখন ওর থেকে এমনই পারফরম্যান্সই আশা করি। বুমরাহহ বিস্ময়কর প্রতিভা। তিন ফরম্যাটেই ও এমন একজন ম্যাচ উইনার, যে কঠিন পরিস্থিতিতেও ভালো বোলিং করে। যেমন রান আটকায়, তেমনই উইকেটও নেয়। চাপের মুখে ওর মতো নিখুঁত বোলিং বিশ্বে আর কেউ করতে পারে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ