• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

রিপোর্টার: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোঃ রফিক শেখকে সাতক্ষীরা শ্যামনগর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।
শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রাম থেকে মঙ্গলবার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামী মোঃ রফিক শেখ (৪৮) রাজশাহী জেলার চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত রহমতুল্লাহ শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার অন্যতম দুই নম্বর আসামী রফিক শেখ শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামে আতœগোপনে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা সেখানে যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

র‌্যাব আরো জানায়, চলতি বছরের গত ২১ অক্টে তারিখে বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে রফিক শেখসহ অন্যান্য আসামিরা একই এলাকার মোস্তফা শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে আহত মোস্তফা শেখকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রাজশাহীর চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ