• আজ- বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইজিবাইক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন শরীয়তপুরে কর্মরত চিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সুন্দরবনে জেলে হত্যা: ‘দোষীদের শাস্তির আশ্বাস দিলেন বন প্রতিমন্ত্রী খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে মেসির অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের ‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন আফগানরা

শরীয়তপুরে কর্মরত চিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক মোঃ নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম, ডাঃ তনয় কৃষ্ণ পাল প্রমুখ।

বক্তারা এসময়, শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক মোঃ নাসিরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, চিকিৎসকরা আজ সোচ্চার হয়েছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বক্তারা এসময় চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এসময় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিযয়েশন সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ