• আজ- রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন শ্যামনগরে প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান সাতক্ষীরার প্রতিটি থানায় সংক্ষিপ্ত সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ ট্রেজারি বিল ও বন্ড বিক্রি: সরাসরি জনগণ থেকে ঋণ নেবে সরকার এবারও টসে জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তিতে গণসংহতি আন্দোলন-জিএসএ সাতক্ষীরা জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির আহবায়ক প্রভাষক মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল গাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য শ্রী সুকুমার চক্রবর্তী, মোঃ সুরাত আলী, বনানী দাশ, মোঃ জুলফিকার আলী, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাস্টার, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, ছাত্রনেতা মোঃ মাসুদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা প্রতিবেশীদের সাথে সবসময় সুস্পর্ক চাই। কিন্তু ভারত সরকার কর্তৃক ফারাক্কা বাঁধের কারণে আমাদের পরিবেশ প্রতিবেশ, জীববৈচিত্র নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বাংলাদেশের উত্তরবঙ্গের খরা প্রতিরোধ ও কৃষকের জীবন জীবিকা বাঁচাতে গঙ্গা, তিস্তা সহ সকল নদ নদীর নায্য হিস্যা আদায়ে ভারত সরকারের সাথে কার্যকর দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বর্তমান সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে।”

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনা ধারণ করে গণমানুষের অধিকার, পরিবেশ ও ন্যায্য পানির দাবিতে গণসংহতি আন্দোলনের চলমান সংগ্রামকে আরও বেগবান করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের মাধ্যমে ভারত সরকার কর্তৃক গঙ্গা নদীতে বাঁধ দিয়ে পানির প্রবাহ আটকে রাখার প্রতিবাদে ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা অভিমূখে লংমার্চের ডাক দেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বৃষ্টি উপেক্ষা করে মাওলানা ভাসানী আহুত উক্ত লংমার্চে লাখো বাঙালি অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ