• আজ- শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা লকডাউন ঘিরে খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তালায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনা রিপোর্টার্স ক্লাবের সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধু ধর্ষণ: সিভিল সার্জন অফিসের আশিক নেওয়াজের ভাগ্নে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে মা-মেয়ের চোখ মুখ বেঁধে ডাকাতি ৬ মাসে শ্যামনগরের হাবিবুল্লাহ সিন্ডিকেটের আয় ৩ কোটি টাকা অধিক

শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে সাবেক বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের ও উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের আহবানে সাড়া দিয়ে মূলধারার পেশাদার সাংবাদিকদের নিয়ে নতুন ধারার সংগঠন করার জন্য মতবিনিময়ে অংশ নিয়ে দুইজন সাংবাদিক নাশকতা মামলায় জেলে গিয়েছে। অবৈধ বালু উত্তোলন নিয়ে খবর প্রকাশের জেরে যুবদলের কতিপয় নেতা বুধবার রাত ৯টার দিকে উপজেলা যুবদলের কার্যালয়ে ঢুকে মব সৃষ্টি করে দুইজন সাংবাদিককে পুলিশে দেয়। আটক হওয়া সাংবাদিকদের দাবি তাদের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

 

দৈনিক ইত্তেফাকের শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও দৈনিক সাতনদীর ব্যুরো প্রধান আব্দুল হাকিম এই প্রতিবেদককে জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আমিসহ ৮/১০জন সাংবাদিক উপজেলা যুবদলের কার্যালয়ে বিএনপি নেতা ওয়াহেদ মাষ্টার ও যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুরের সাথে মতবিনিময় করি। দু’জন নেতা আমাদেরকে পরামর্শ দেন পেশাদার ও মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে নতুন ধারার একটি সৃজনশীল সংগঠন প্রতিষ্ঠা করার। একই বিষয় নিয়ে পরের দিন একই জায়গায় আমরা ওয়াহেদ মাষ্টার ও আনারুল ইসলাম আঙ্গুরের সাথে মতবিনিময়ের জন্য হাজির হই।

 

 

আলোচনার শেষে উপজেলা যুবদলের কতিপয় নেতা অফিসে ঢুকে মব সৃষ্টি করে অন্যান্য সাংবাদিকদের সরিয়ে দিয়ে দুই সাংবাদিক শ্যামনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও শ্যামনগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক গ্রামের কাগজের শ্যামনগর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করে।

 

এ ঘটনায় থানা পুলিশ দুই সাংবাদিককে নাশকতা মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দিয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দুই দিন রাত ৯ টার দিকে বঙ্গবন্ধু মার্কেটে শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ ও উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের আহবানে প্রেসক্লাবের কমিটি ও বৃহত ঐক্য নিয়ে আলোচনার শেষ মুহূর্তে উপজেলা যুবদলের হাবিবুল্লাহ, শফিকুল ইসলাম দুলু, হাফিজ আল আসাদ কল্লোল, আব্দুল্লাহসহ ১০/১২ জন মব সৃষ্টি করে দুই সাংবাদিককে মারপিট করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

 

উপজেলা যুবদলের নেতৃবৃন্দের দাবি তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত। তবে সাংবাদিক ইব্রাহিম খলিল ও ইয়াসিন মোড়ল দাবি করেন, তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। যদি থাকে প্রমাণ দেখানোরও দাবি করেন তারা।

 

শ্যামনগর উপজেলা যুবদলের কর্মকাণ্ড ও মব সৃষ্টি করে দুই সাংবাদিককে মারপিট করে পুলিশের কাছে সোপর্দ করায় শ্যামনগর প্রেসক্লাবের সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শেখ আব্দুল হাকিম, দৈনিক কন্ঠ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক কালবেলার প্রতিনিধি আব্দুর রহমান বাবু, দৈনিক শব্দ মিছিল পত্রিকার প্রতিনিধি আনারুল ইসলামসহ ৮/১০ জন সাংবাদিক।

 

 

এঘটনায় বিএনপি নেতা ড. মনিরুজ্জামান সাতনদীকে জানান, সরকার ও বিএনপি কোন ভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কিম্বা তাদের দোসরদের ছাড় দেবে না। তাদের ১৯ তারিখে ডাকা লকডাউন কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য বিএনপি ও যুবদলের শত শত নেতাকর্মী শ্যামনগর উপজেলা জুড়ে আওয়ামীলীগ ও তাদের দোসরদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য নানাবিধ কার্যক্রমে অংশ নেয়। এরই অংশ হিসেবে আওয়ামী সংশ্লিষ্টতা থাকায় যুবদল ও পুলিশ যৌথভাবে দুইজন সাংবাদিককে আইনের আওতায় এনেছে।

 

 

শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারি সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

অপরদিকে, উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত নসির আলী খার ছেলে মোঃ আব্দুল কাদের সীমান্ত প্রেসক্লাবের সদস্য গত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে প্রাইভেট গাড়িতে করে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পথিমধ্যে ভেটখালী বাজার পৌঁছালে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ তাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে নিয়ে তার কাছে থাকার টাকা পয়সা মোবাইল কেড়ে নেয় এবং বেদম মারপিট করে। পরে তাকে শ্যামনগর থানা পুলিশের হাতে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ