
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমানকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ শাহীনুর রহমান ওই গ্রামের মৃত শেখ মাছুম আলীর ছেলে।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শেখ শাহীনুর রহমানের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নাশকতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারের পর তাকে কালিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।