• আজ- মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
৬ মাসে শ্যামনগরের হাবিবুল্লাহ সিন্ডিকেটের আয় ৩ কোটি টাকা অধিক সাতক্ষীরায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর হাত পা ভাঙল ছাত্রদল কর্মীরা শ্যামনগরে মটর সাইকেল-ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপন দাবী , আটক ২ তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুর চুরি! জনস্বাস্থ্য কর্মকর্তার দূর্নীতি পাহাড়সম শ্যামনগরের কপোতাক্ষ-খোলপেটুয়া নদে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের কোটি কোটি টাকার বালু লুট অপরাধ দমনে বিশেষ অবদান: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তা’র ৩য় বর্ষপূর্তি উদযাপিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে জামায়াতের চিঠি সাতক্ষীরার কদমতলা বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর হাত পা ভাঙল ছাত্রদল কর্মীরা

রিপোর্টার: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় ব্যবসায়ীকে মারাপিটের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে শুরুত্বর আহত অবস্থায় ওই ব্যবসায়ী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে।

 

আহত ব্যাবসায়ী আলমগীর হোসেন (৩৬) পাথরঘাটা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গত রোববার (১৫নভেম্বর) সন্ধ্যায় ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা চৌরাস্থা মোড়ে হামলার এ ঘটনা ঘটে ।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন জানান, তার ঝাউডাঙ্গা বাজারে ভাঙাড়ির দোকান আছে। পাশাপাশি তিনি পাথরঘাটা মাদক ও চোর নির্মুল কমিটির সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ঝাউডাঙ্গা এলাকার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের ভাইপো বাপ্পী ৪দিন আগে দুই লাখ টাকা দাবী করে। দাবী মত টাকা না দেওয়ায় পুনরায় বাপ্পী শুক্রবার তার কাছে লোক পাঠায়।

 

টাকা না পেয়ে রবিবার সন্ধ্যায় ঝাউডাঙা ইউনিয়ন ছাত্রদল কর্মী শেখ আক্তারুজ্জাম বাপ্পী, তার ভাই শেখ বাবলু রহমান, একই এলাকার মিলন সরদার, সাহাদাত, আয়ুব, সামিউল, সাইদ সহ ১০/১৫ জন লোক ডেকে নিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হামলায় ডান হাত ডান পা ভেঙে গেছে ।

 

বিষয়টি থানায় মামলা করতে গেলে মামলা নিতে গড়িমিসি করে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করে আক্তারুজ্জামান বাপ্পী বলেন, মারপিটের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। আর তার বিরুদ্ধে যে চাঁদা দাবীর অভিযোগ করা হচ্ছে সেটি সত্য নয় বলে তিনি দাবী করেন।

 

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী সমাবেশে চোরের বিচারকে কেন্দ্র করে এক ব্যাবসায়ীকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ