• আজ- মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার, থানায় হস্তান্তর কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশাশুনিতে অবৈধ ভাবে সরকারী গাছ কর্তন সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত তাহসিনের মৃত্যু শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ আশাশুনিতে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা আশাশুনির থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত দেবহাটায় রাতে দুই চুরি: নিঃস্ব দুই পরিবার শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলায় হয়রানী বন্ধে মানববন্ধন

সাকিবকে ছাড়াই পাকিস্তান সিরিজের দল বাংলাদেশের

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিরিজের আর এক সপ্তাহ বাকি। এই সময়েও সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। যার ফলে তাকে ছাড়াই পাকিস্তান সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। 

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে ঝুলছে একাধিক মামলা। তার নিষ্পত্তি এখনও হয়নি। এসব মামলা সমাধান করে তবেই তাকে দেশে ফেরাতে চাইছে বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে নথি নিয়ে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কক্সবাজারে বোর্ড পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’

তবে সেসব মামলার নিষ্পত্তি পাকিস্তান সিরিজের আগে শেষ হচ্ছে না। যার ফলে এই সিরিজ দিয়ে তার ফেরা হচ্ছে না।

এদিকে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। সঙ্গে তার অনুশীলন থেকে দূরে থাকাটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার ফলে তাকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা।

পাকিস্তান সিরিজের দল বোর্ডে জমা হয়ে গেছে। সাকিবের নাম সেখানে নেই। জানা গেছে, এই দলে আছে নাহিদ রানা ও আফিফ হোসেনের নাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ