• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরায় স্বামীকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা, অপপ্রচারের অভিযোগ

রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কাটিয়া এলাকায় প্রথম স্ত্রীর অনৈতিক কর্মকান্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে- এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাতক্ষীরার কাটিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম টুটুল তার প্রথম স্ত্রী সুমাইয়া খাতুনের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। গত ১৪ জানুয়ারী ঘটনার একপর্যায়ে প্রথম স্ত্রী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কাটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১১, তাং-১১/০১/২০২৬। মামলা দায়েরের পরপরই ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে ঘটনার প্রকৃত তথ্য আড়াল করে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে। কোথাও ভুক্তভোগীকেই দোষারোপ করা হচ্ছে, আবার কোথাও মিথ্যা ও মানহানিকর বক্তব্য ছড়ানো হচ্ছে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, এসব অপপ্রচার তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি মামলার ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করতে পারে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে দেখার এবং অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার এক কর্মকর্তা বলেন, কুপিয়ে আহতের ঘটনায় একটি মামলা রেকর্ড হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ মিথ্যা বা উসকানিমূলক তথ্য ছড়ালে সেগুলোকেও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ