• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে টাকা আত্নসাতের অভিযোগ

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে টাকা আত্নসাতের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলার ব্রাহ্মন তেতুলিয়া গ্রামের মৃত মছেলউদ্দীন গাজীর ছেলে আঃ গফফার বাদী হয়ে রবিবার (০২ নভেম্বর) আশাশুনি থানায় এ লিখিত অভিযোগ করেন।

অভিযোগে প্রকাশ, ব্রাহ্মন তেতুলিয়া গ্রামের জাকির হোসেন একজন পুলিশ কনস্টেবল। জাকির ২০২৩ সালে বাদী গফফারকে মাদুর দেওয়ার কথা বলে অগ্রিম এক লক্ষ টাকা গ্রহন করে। ওয়াদা মত মাদুর না দেওয়ায় বাদী তার কাছে টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব করে তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে ৪ কিস্থিতে ৪০ হাজার টাকা প্রদান করেন। বাকী ৬০ হাজার টাকা বিবাদী তার আপন মামা আলহাজ্ব আঃ খালেক সরদারকে জামিন রেখে পরিশোধের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাদী বিবাদীর মামার কাছে টাকার জন্য হাটতে থাকলেও বারবার ব্যর্থ হয়। গত ৭ মাস অতিক্রমের পর বিবাদীর মামা টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন।

বিষয়টি তেঁতুলিয়া বাজার কমিটির সভাপতি মোঃ লুৎফর সরদারকে জানালে গত রবিবার (০২ নভেস্বর) সকাল ৮ টার দিকে জাকিরের মামাসহ বাদীকে নিয়ে তেতুলিয়া বাজারস্থ দোকানে বসেন। তার মামা ঘটনা কথা স্বীকার করে বলেন, বর্তমানে আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়।

তেঁতুলিয়া বাজার কমিটির সভাপতি লুৎফার সরদার বলেন, রবিবার বিকালে দুই পক্ষ নিয়ে বসেছিলাম। কনস্টেবল জাকির এর মামা খালেক সরদার আমাকে বলেছে, টাকা পাবে তিনি স্বীকার করেছেন এবং ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন দেওয়ার পারগতা নেই বলে তিনি জানান।
এ ব্যাপারে কনস্টেবল জাকির মোড়লের কাছে জানতে চাইলে সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়াসহ এক পর্যায়ে বলেন ওরা আমার কাছে কোন টাকা পাবে না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ