• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা

রিপোর্টার: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। অনুষ্ঠানটি বাস্তবায়িত হয় আস্থা প্রকল্পের আওতায়।

সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক মজিনা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা।

সভায় মাঠ পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার ১২টি ইউনিয়নের শতাধিক তরুণ সদস্যের অংশগ্রহণে এ সভা যুব নেতৃত্ব, অংশগ্রহণ ও সমাজ উন্নয়নে নতুন অনুপ্রেরণার দিগন্ত উন্মোচন করেছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ