• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা

রিপোর্টার: / ৩৯৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে গ্রামীণ খেলাধুলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় হাডুডু খেলার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয় ক্রীড়া প্রেমীদের উৎসাহে মুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়দের চমৎকার কৌশল ও দ্রুত গতির খেলা দর্শকদের মুগ্ধ করে তোলে। খেলার প্রতিটি মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে মাঠ ও আশপাশের এলাকা।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ জানান, গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করতেই এ আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি।

এসময় উপস্থিত অতিথিরা বলেন, হাডুডু শুধু খেলা নয়, এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক, যা প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ