
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে মাদক ও মানবপাচার প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলী বাক্স গাইন, ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছটু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ গাইন, বাংলাদেশ জামায়েত ইসলামীর ইউনিয়ন কমিটির সদস্য আনোরুল ইসলাম ও বাজার ইউনিটের সভাপতি ডা. ওয়ালিদ মুহতারাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
থানা অফিসার ইনচার্জ বলেন, মাদক ব্যবসায়ীর নাম ঠিকানা দিবেন আমি আমার অফিসারবৃন্দ তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।