• আজ- সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ কালিগঞ্জে মব সৃষ্টির মাধ্যমে অধ্যাপিকার বাড়ি দখলের অভিযোগ কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঈদুল আজহা কবে হতে পারে, যা জানা গেল দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার বাঁচা মরার লড়াইয়ের আগে মোস্তাফিজকে নিয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

সাতক্ষীরায় ১১ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

আব্দুর রহমান / ৫৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার কাশেমপুরে পারিবারিক বিরোধের জেরে মোরসালিন (১১) নামের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাহফুজুর রহমান শাওন ও তার মা নাজমা আক্তারকে আটক করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল মাজেদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ওই গ্রামের নির্মাণ শ্রমিক রাজু আহমেদের ছেলে ও কাশেমপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, শাওনের দাদির কাছ থেকে দুটি লেবু কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে শাওন ও তার মা নাজমা ক্ষিপ্ত হয়ে মোরসালিনকে পুকুরে ডুবিয়ে হত্যা করে। পরে গ্রামবাসী অভিযুক্তদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ