• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

রিপোর্টার: / ৪৭৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। আইয়্যামে জাহিলিয়াতের ওই সময়ে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীসহ সারা দেশে জশনে জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। সারা দেশে পালিত হচ্ছে সরকারি ছুটি।

ইসলামের ইতিহাস অনুযায়ী, ৬৩ বছর বয়সে ১১ হিজরি ১২ রবিউল আউয়াল মদিনায় ইন্তেকাল করেন হজরত মুহাম্মদ (সা.)। মহানবীর জন্ম ও মৃত্যুর এই দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রয়েছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। এ ছাড়া সারা দেশে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে দেশবরেণ্য আলেম-ওলামা, ইসলামিক স্কলার, লেখক, কবি ও গবেষকদের লেখা সমৃদ্ধ একটি আকর্ষণীয় সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ